তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি বা ICT বলতে কি বুঝ?
প্রিয় শিক্ষার্থী তোমরা কি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি বা ICT বলতে কি বুঝ? শিরোনামে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য ও সংজ্ঞা জানতে আগ্রহী? তাহলে নিচের এই প্রতিবেদনটি মনোযোগের সহিত পড়তে থাকো এখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি বা ICT বলতে কি বুঝ? এই বিষয়ে সুন্দরভাবে সঠিক বিষয়টি তুলে ধরা হয়েছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা ICT হল আধুনিক বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রগতি। এটি এমন একটি ক্ষেত্র যেখানে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং প্রেরণের জন্য প্রযুক্তি ব্যবহার করা হয়। বর্তমান যুগকে বলা হয় তথ্যপ্রযুক্তির যুগ বা ডিজিটাল যুগ। আর এ যুগের মূল চালিকাশক্তি হলো ICT।
ব্যক্তিগত জীবন থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প উৎপাদন, ব্যবসা ও প্রশাসন সহ প্রতিটি ক্ষেত্রে ICT অপরিহার্য হয়ে উঠেছে। তথ্যের দ্রুত আদান-প্রদান এবং কার্যকার ব্যবস্থাপনার মাধ্যমে এটি সমাজকে এগিয়ে নিচ্ছে। ICT কেবল প্রযুক্তিনয়, বরং এটি মানুষের যোগাযোগের ধরন, কর্মপদ্ধতি এবং জীবন যাত্রার ব্যাপক পরিবর্তন এনেছে। তাই ICT এর সঠিক ধারণা জানা প্রত্যেক শিক্ষার্থী ও গবেষক এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা ICT হল কম্পিউটার ও যোগাযোগ প্রযুক্তির মিলিত রূপ, যা তথ্যকে সহজে আদান-প্রদান এবং ব্যবস্থাপনা করতে সহায়তা করে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে বোঝানো হয় এমন একটি সমন্বিত প্রযুক্তি ব্যবস্থা যার মাধ্যমে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, বিশ্লেষণ এবং আদান-প্রদান করা যায়।
এখানে কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল ফোন, টেলিযোগাযোগ ব্যবস্থা এবং সফটওয়্যার অ্যাপ্লিকেশন প্রধান ভূমিকা পালন করে। আইসিটি মূলত তথ্যপ্রযুক্তি IT এবং যোগাযোগ প্রযুক্তি CT এই দুইয়ের সমন্বয়ে গঠিত। এর সাহায্যে ব্যক্তি থেকে ব্যক্তি, প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠান, এমনকি দেশ থেকে দেশেও তথ্য আদান-প্রদান করা সম্ভব হয়।
সহজ ভাবে বলা যায়, ICT হলো একটি প্রযুক্তি নির্ভর অবকাঠামো যা তথ্য ব্যবস্থাপনাকে দ্রুত, ও কার্যকর করে তোলে।
আমি আশা করছি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি বা ICT বলতে কি বুঝ? এই বিষয় সম্পর্কে তুমি সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য বুঝতে পেরেছ। ICT সম্পর্কিত আরো নতুন নতুন ও বিস্তারিত তথ্য জানতে হলে এই ওয়েবসাইটের আইসিটি বিভাগের আর্টিকেলগুলো মনোযোগের সহিত পড়তে থাকো। এই প্রতিবেদনটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
Hasi Online IT নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url