বাংলা নববর্ষের গুরুত্ব
প্রিয় পাঠক বৃন্দ, আমি আজকে বাংলা নববর্ষের গুরুত্ব সম্পর্কিত কিছু মজাদার তথ্য উপস্থাপন করব। আমি আশা করছি বাংলার শিক্ষা ও সংস্কৃতির ঐতিহ্যবাহী এই নববর্ষের গুরুত্ব সম্পর্কে সকলেরই প্রাথমিক ধারণা থাকা উচিত। চলুন আমরা বাংলা নববর্ষের গুরুত্ব সম্পর্কিত কিছু তথ্য জেনে রাখি।
বাঙ্গালীদের অন্যতম আবেগের একটি দিন হচ্ছে পহেলা বৈশাখ তথা বাংলা নববর্ষ। এটি বাংলা বছরের বৈশাখ মাসের প্রথম দিন এবং এই দিনে বাংলা বছর গণনা শুরু হয়। প্রত্যেক জাতের একটি নির্দিষ্ট ঐতিহ্য সংস্কৃতি রয়েছে এবং বাঙ্গালীদের জন্য রয়েছে বাংলা নববর্ষ।
বাঙালির আবেগ পহেলা বৈশাখ
বাংলা নববর্ষ বললে আমাদের চোখের সামনে ভেসে ওঠে রং-বেরঙের কাপড় এবং পান্তা ইলিশ। বাংলা সংস্কৃতির সাথে অত:প্রত ভাবে জড়িয়ে আছে এই দুইটি উপাদান। এই বাংলা নববর্ষকে ঘিরে বাঙ্গালীদের যত রয়েছে উত্তেজনা তত রয়েছে আবেগ। এটি বাংলা সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। বাংলা নববর্ষের প্রথম দিনটি বাঙ্গালীদের জন্য কাটে এক চরম উত্তেজনাময় মুহূর্ত দিয়ে। বর্তমানে দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে এটি আনুষ্ঠানিকভাবে পালন করা হয়।
বাংলা নববর্ষের পটভূমি
বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ বাংলা নববর্ষ মূলত চলে আসছে মুঘল আমল থেকে। মুঘল সম্রাট আকবর সর্বপ্রথম বাংলাবর্ষ প্রথা চালু করেন। কৃষি কাজের সুবিধা ও রাজস্ব আদায়ের লক্ষ্যে মূলত এই প্রথাটি চালু করা হয়। এই কথাটি প্রথম চালু করা হয় ১৫৮৪ খ্রিস্টাব্দে মতান্তরে ১৫৫৬ খ্রিস্টাব্দে। বাংলা নববর্ষ উদযাপন সে চলে আসছে প্রাচীন মুঘল আমল থেকেই। প্রাচীন আমল থেকে বাঙালিরা তাদের নববর্ষ পালন করে আসছে এবং সে ধারাবাহিকতায় প্রতিবছর আমরা এই দিনটি উৎসবের মাধ্যমে উদযাপন করে থাকি।
বাংলা নববর্ষ উদযাপন
এই দিনে বৈশাখী জামা কাপড় পড়ে পান্তা ইলিশ দিয়ে নাস্তা করে দিনটা শুরু করা হয়। তারপরে রমনার বটমূলে শুরু হয় বাংলার প্রাচীন ঐতিহ্যময় অনুষ্ঠান। বিভিন্ন লোকসংগীত জারি, শারি,পালা গান এসবের মধ্য দিয়ে দিনটাকে উৎসবমুখর করে রাখা হয়। এখানে বিভিন্ন ধরনের মেলা হয় যেমন: পিঠাপুলির মেলা, বিভিন্ন কুটির শিল্পের দোকান, হস্তশিল্পের মেলা, মাটির তৈরি হাড়ি পাতিল থেকে শুরু করে সব রকমের জিনিসপত্র পাওয়া যায়।
কেউ পরিবার নিয়ে ঘুরতে যায়, কেউবা বন্ধুদের সাথে মিলে গানের আয়োজন করে, কেওবা ব্যস্ত থাকে নানা ধরনের কেনাকাটায়। এই দিনের শুভেচ্ছা বার্তা হল 'শুভ নববর্ষ' । শোভাযাত্রা, মেলা, পান্তা ভাত খাওয়া, হালখাতা ইত্যাদির মধ্য দিয়ে এই দিনটাকে উদযাপন করা হয়। শিশু, কিশোর ,বৃদ্ধ সকল বয়সের মানুষ এই দিনটি উদযাপন করে থাকে।
এই উৎসবের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেওয়া হয় এবং বিগত বছরের ব্যর্থতা ভুলে নতুন উদ্যমে নতুন বছরে যাত্রা শুরু করা হয়। এই দিনটি ইংরেজি এপ্রিল মাসের ১২-১৪ তারিখের মধ্যে শুরু হয়। প্রতিবছর এই দিনে বাংলা নববর্ষ শুরু হয়।
বাংলা নববর্ষ নামকরণ
'নব' অর্থ নতুন এবং 'বর্ষ' অর্থ বছর। পহেলা বৈশাখে বাংলা সনের দিনপঞ্জি অনুযায়ী বছর শুরু হয় তাই এটিকে নববর্ষ বলা হয়। বাংলা নববর্ষ হচ্ছে পহেলা বৈশাখ অর্থাৎ বৈশাখ মাসের ১ তারিখ।
সাম্প্রদায়িক চেতনা পরিহার
এই দিনে জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ একসাথে একত্রিত হয়ে বিভিন্ন গানবাজনা এবং অনুষ্ঠানের মাধ্যমে দিনটা শুরু করে থাকে। সকল ধরনের সাম্প্রদায়িক চেতনা পরিহার করে তারা অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে। সাম্প্রদায়িক চেতনা পরিহার করার লক্ষ্যে বাংলা নববর্ষের গুরুত্ব অপরিসীম।
নতুন দিন নতুন অনুপ্রেরণা
এই দিনটি বাঙ্গালীদের জন্য একটি স্মরণীয় দিন। এই দিনে সকলে নতুন পোশাক পরে এবং দিনটা শুরু করে ভালো খাবার খেয়ে বিশেষত ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খেয়ে। বছরের প্রথম দিন ভালো গেলে পুরো বছরটা কল্যাণময় মুহূর্ত নিয়ে আসবে এটাই সকলের বিশ্বাস।
ব্যবসায়িক তাৎপর্য
বাংলা নববর্ষ বিভিন্নভাবে বাঙালি সমাজের ব্যবসার সাথে সম্পর্কিত। মোগল সম্রাট আকবর মূলত বাংলা বর্ষ চালু করেছিলেন কর আদায়ের সুবিধার্থে। কিন্তু বর্তমানে প্রেক্ষাপটে নববর্ষ কে ঘিরে গড়ে উঠছে 'হালখাতা' নামক অনুষ্ঠান, যেখানে অনুষ্ঠানের মাধ্যমে পুরনো পাওনা পরিশোধ করা হয়। এই প্রাচীন বাংলা সংস্কৃতি বহুকাল ধরে চলে আসছে।
নববর্ষের খেলাধুলা
বাংলা নববর্ষকে ঘিরে যেমন সকলের রয়েছে আলাদা উত্তেজনা তেমনি রয়েছে বিভিন্ন খেলাধুলার সমারোহ। বাংলা নববর্ষকে ঘিরে আয়োজন করা হয় বিভিন্ন ধরনের খেলাধুলা যেমন: ফুটবল ,ক্রিকেট, ব্যাডমিন্টন ইত্যাদি।
মন্তব্য
আমি আজকের এই প্রতিবেদনে বাংলা নববর্ষের গুরুত্ব সম্পর্কিত কিছু তথ্য উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি এই বিষয় সম্পর্কে আপনারা প্রাথমিক ধারণা পেয়েছেন। বর্ষের গুরুত্ব সম্পর্কিত কোন তথ্য বিস্তারিত জানার প্রয়োজন হলে কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন তাহলে পরবর্তী কোনো আর্টিকেলে পেয়ে যাবেন। এতক্ষণ ধরে প্রতিবেদনটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

Hasi Online IT নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url